# Tags

খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে অনুদানের চেক বিতরণ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। পবিত্র ঈদ-উল-ফিতর ও মাহে রমজান উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জেমদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ প্রকল্প কর্মসূচি’র আওতায় জেলার মুসলিম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা করে ২৮৮টি জন ইমাম – মুয়াজ্জেমদের হাতে অনুদানের চেক হাতে তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এসময় তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও মাহে রমজান উপলক্ষ্যে আমাদের সামান্য উপহার দিতে চেষ্টা করেছি। তবে খাগড়াছড়ি জেলা পরিষদ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি আপনাদের কথা ভাবেন। এবং আগামীতে আপনাদের কেউ যেনো বাদ না পরে তাদের জন্য কথা মাথায় রাখবে। পাশাপাশি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব ইমাম-মুয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েত দের জন্য সম্মানির ব্যবস্থা করাতে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, জয়া চাকমা, মাহবুব আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু উপস্থিত ছিলেন।